সাজেকে তদন্ত কমিটি

জাফর আলম, কক্সবাজার Date: 27 February, 2025
সাজেকে তদন্ত কমিটি

 

খাগড়াছড়ি: রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডের দুদিন পর জেলা প্রশাসনের করা তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তারা সাজেকে পৌঁছান।

এসময় তদন্ত কমিটির প্রধান রাঙামাটির স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোবারক হোসেন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তারসহ চার সদস্য উপস্থিত ছিলেন।  

আগুন লাগার পর জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করে। এ কমিটি সাত কর্মদিবসের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দেবে।

উল্লেখ্য, সোমবার (২৩ ফেব্রুয়ারি)সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্রের রিসোর্ট-কটেজ ও বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটে। বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা চার ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৯৪টির অধিক রিসোর্ট-কটেজ ও বসতঘর। সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় খাগড়াছড়ি থেকে অন্তত ১১টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

  -B

Share this post



Also on Bangladesh Monitor