ঢাকা ফ্লাইট ফের চালু করছে কুয়েত এয়ারওয়েজ

-মনিটর রিপোর্ট Date: 20 April, 2026
ঢাকা ফ্লাইট ফের চালু করছে কুয়েত এয়ারওয়েজ

ঢাকাঃ সৌদি আরবের দাম্মাম হয়ে ঢাকা রুটে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে কুয়েতের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা- কুয়েত এয়ারওয়েজ। 

আগামী ২৪ এপ্রিল থেকে সপ্তাহে ২বার এই রুটে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। 

কুয়েত এয়ারওয়েজের ভারপ্রাপ্ত সিইও আব্দুলওয়াহাব আল শাত্তি বলেছেন, ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে এবং নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা রুটটিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দাম্মাম থেকে পরিচালিত অন্যান্য রুটগুলোর মধ্যে লন্ডন, কায়রো, ইস্তাম্বুল, লাহোর, আম্মান, মুম্বাই এবং দিল্লি অন্যতম।

আল শাত্তি বলেন, কুয়েত এয়ারওয়েজ বর্তমানে ১৪টি গন্তব্যে কার্যক্রম পরিচালনা করছে এবং ক্রমবর্ধমান ভ্রমণ চাহিদার পরিপ্রেক্ষিতে যাত্রীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত রুট পুনরায় চালু করার জন্য কাজ করছে।

তিনি আরও বলেন,যাত্রীদের সুবিধার্থে এয়ারলাইনটি পূর্ব বুকিং সাপেক্ষে সৌদি আরবের বাসিন্দাদের জন্য ভিসা আবেদন সেবা চালু করেছে। একইসঙ্গে যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয় রাখছে বলে জানিয়েছেন আল শাত্তি।

যাত্রীদের ট্রানজিট সংক্রান্ত নিয়ম ও টিকিট বুক করার আগে এয়ারলাইন্সের অফিসিয়াল সোর্স থেকে সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। 

-B

Share this post



Also on Bangladesh Monitor