ঢাকাঃ ইউএস-বাংলা এয়ারলাইন্সের অঙ্গপ্রতিষ্ঠান CarryBee যাত্রার শুরুতেই দেশের হোম ডেলিভারি খাতে চমকপ্রদ সাফল্য দেখাচ্ছে ।
মাত্র ২মাসের ব্যবধানে প্রতিষ্ঠানটি বাংলাদেশের ৬৪টি জেলাতেই নিজস্ব ব্যবস্থাপনায় হোম ডেলিভারি সেবা চালু করতে সক্ষম হয়েছে।
ই-কমার্স ও এফ-কমার্স খাতের উদ্যোক্তাদের মধ্যে সেবাটির প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে। তাদের চাহিদা ও প্রত্যাশার প্রতি নজর রেখে সেবার পরিধি ও মান উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।
CarryBee-এর ভাইস প্রেসিডেন্ট জাহিদুর রহিম বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো উদ্যোক্তারা যেন ডেলিভারি নিয়ে চিন্তিত না হয়ে ব্যবসার প্রসার ও উন্নয়নে মনোনিবেশ করতে পারেন। সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিতে CarryBee এগিয়ে চলছে।”
প্রযুক্তি, স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতায় বিশ্বাসী CarryBee বর্তমানে ঢাকা থেকে অন্যান্য জেলায় যেখানে এয়ারপোর্ট সুবিধা আছে যেখানে "মিড-মাইল"-এ এয়ার কার্গোর সাহায্যে পণ্য পরিহন করছে। খুব শিগগিরই তারা দেশের ভেতরে এয়ারলাইন এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে একইদিনে (Inter District Same Day Delivery) দেশের নির্দিষ্ট জেলাসমূহে পণ্য হোমডেলিভারি কার্যক্রম শুরু করে এক অনন্য মাইলফলক স্থাপন করতে যাচ্ছে। অদূর ভবিষ্যতে দেশের বাইরেও ক্রস-বর্ডার এক্সপানশনের রয়েছে প্রত্যয়ী পরিকল্পনা।
দেশজুড়ে ১২০+ নিজস্ব পরিবহন, শতাধিক হাব, এবং দৈনিক ৫০ হাজার পার্সেল প্রক্রিয়াকরণণের সক্ষমতা এবং ৭০০ দক্ষ কর্মীর সমন্বয়ে CarryBee এখন একটি পূর্ণাঙ্গ লজিস্টিক সল্যুশন।
CarryBee এর সেবাগুলোর মধ্যে রয়েছে: দ্রুত হোম ডেলিভারি, লাইভ পার্সেল ট্র্যাকিং, ক্যাশ অন ডেলিভারি, পণ্যের ১০০% নিরাপত্তা, রিটার্ন ও এক্সচেঞ্জ এবং মাল্টি-স্টোর পিকআপ সুবিধা। উদ্যোক্তাদের জন্য রয়েছে কাস্টমাইজড পেমেন্ট সিস্টেম ও ডায়নামিক প্রাইসিং সুবিধা।
CarryBee শুধু কুরিয়ার নয়—এটি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য একটি স্বচ্ছ, সহজ ও কার্যকর লজিস্টিক পার্টনার।
উল্লেখ্য, CarryBee বর্তমানে তাদের ওয়েবসাইট carrybee.com-এর মাধ্যমে দেশজুড়ে উদ্যোক্তাদের যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে।
-B