ঢাকায় আজ শেষ হচ্ছে ২ দিনব্যাপী 'এস্ট্রনট ক্যাম্প'

মনিটর রিপোর্ট Date: 29 June, 2024
ঢাকায় আজ শেষ হচ্ছে ২ দিনব্যাপী 'এস্ট্রনট ক্যাম্প'

ঢাকা: মহাকাশ বিজ্ঞানে শিশু-কিশোরদের আগ্রহী করতে এবং মহাকাশের বিভিন্ন বিষয়ে জানার উদ্দেশ্যে ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত ‘এস্ট্রনট ক্যাম্প’ আজ শেষ হচ্ছে। বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্পের যৌথ উদ্যোগে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এ ক্যাম্প। আয়োজনটি শুক্র ও শনিবার (২৮-২৯ জুন) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত চলছে। যেখানে ঢাকার বিভিন্ন স্কুল থেকে কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

২ দিনব্যাপী আয়োজনে রয়েছে অ্যাপোলো মিশন নিয়ে ইন্টারএকটিভ সেশন, স্পেস রোবোটিক্স ওয়ার্কশপ, রকেট এক্সপ্লোরেশন ওয়ার্কশপ, মেকিং মুন ল্যান্ডার, স্যাটেলাইট মেকিং ওয়ার্কশপ, ভি আর বেসড এস্ট্রনট ট্রেনিং এবং এক্স আর বেসড জার্নি টু স্পেস ট্রেইনিং। এ ছাড়াও থাকছে কুইজ এবং এস্ট্রনট ড্রেস পরে ছবি তোলার সুযোগ।

ঢাকার বিভিন্ন স্কুল থেকে ৪ থেকে ১৪ বছর বয়সি কয়েকশ শিক্ষার্থী এ আয়োজনে অংশগ্রহণ করেছে বলে আয়োজকরা জানান।

আয়োজন নিয়ে বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশের উপদেষ্টা আরিফুল হাসান অপু বলেছেন, ‘এই এস্ট্রনট ক্যাম্প আয়োজনের মূল লক্ষ্য হলো শিশু-কিশোরদের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে শিক্ষার সুযোগ প্রদান করা। আমরা বিশ্বাস করি, এ ক্যাম্পের মাধ্যমে শিশুরা মহাকাশ গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে এবং তাদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ আরও বাড়বে।

-B

Share this post



Also on Bangladesh Monitor