২০ সেপ্টেম্বর থেকে ভিসা আবেদন নিচ্ছে থাই দূতাবাস

- মনিটর অনলাইন রিপোর্ট Date: 20 September, 2021
২০ সেপ্টেম্বর থেকে ভিসা আবেদন নিচ্ছে থাই দূতাবাস

ঢাকাঃ বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা আবেদন নেওয়া শুরু করেছে থাইল্যান্ড। ১৯ সেপ্টেম্বর ঢাকায় অবস্থিত রয়েল থাই দূতাবাস এক ঘোষণায় এ তথ্য জানায়।

কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর গতবছর এপ্রিল থেকে দেশটির ভিসা পরিষেবা বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ ছিল।

২০ সেপ্টেম্বর থেকে পুনরায় ভিসা পরিষেবা চালু হলেও দেশটিতে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। এবং টিকা নেওয়া কিংবা না নেওয়া সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ঘোষণায় আরও বলা হয়, ফুকেট ভ্রমণের ক্ষেত্রে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। এ জন্য www.phuket-sandbox.com ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।

Share this post



Also on Bangladesh Monitor