বহর বাড়াচ্ছে এয়ার অ্যাস্ট্রা, আসছে ৩টি ব্র্যান্ড নিউ এটিআর

-মনিটর রিপোর্ট Date: 06 May, 2026
বহর বাড়াচ্ছে এয়ার অ্যাস্ট্রা, আসছে ৩টি ব্র্যান্ড নিউ এটিআর

ঢাকাঃ বেসরকারি উড়োজাহাজ সংস্থা এয়ার অ্যাস্ট্রার বহরে ৩টি নতুন এয়ারক্রাফট যুক্ত হচ্ছে। বহর সম্প্রসারণের অংশ হিসেবে ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ যুক্ত করছে উড়োজাহাজ সংস্থাটি।

বুধবার (৬ মে) এয়ার অ্যাস্ট্রা জানায়, চলতি মে মাস থেকে শুরু করে আগামী জুলাইয়ের মধ্যে ধাপে ধাপে এই তিনটি এয়ারক্রাফট বহরে যুক্ত হবে।

এয়ার অ্যাস্ট্রা জানিয়েছে, নতুন তিনটির মধ্যে প্রথম উড়োজাহাজটি এরইমধ্যে ডেলিভারির জন্য প্রস্তুত রয়েছে। শিগগিরই এটি বহরে যুক্ত হবে। বাকিগুলো জুলাই মাসের মধ্যে চলে আসবে। নতুন ৩টি এয়ারক্রাফট যুক্ত হলে এয়ার অ্যাস্ট্রার এয়ারক্রাফট সংখ্যা দাঁড়াবে ৭-এ। 

এয়ার অ্যাস্ট্রা বলছে, নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ায় তাদের ফ্লাইট সংখ্যা ও গন্তব্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে যাত্রীদের জন্য আরও আধুনিক ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে। 

উল্লেখ্য, এটিআর ৭২-৬০০ একটি আধুনিক টার্বোপ্রপ আঞ্চলিক উড়োজাহাজ, যা স্বল্প দূরত্বের রুটে জ্বালানি সাশ্রয়ী ও কার্যকর পরিচালনার জন্য বিশ্বব্যাপী পরিচিত। এতে ৭০টি আসন রয়েছে। 

এয়ারলাইন্সটির প্রতিষ্ঠার বয়স প্রায় সাড়ে ৩ বছর হলেও এখনো আন্তর্জাতিক ফ্লাইট চালু করেনি তারা। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্ট্রা। 
-B

Share this post



Also on Bangladesh Monitor