মধ্যপ্রাচ্য সংকট: আজও বাতিল২৪ ফ্লাইট 

-মনিটর রিপোর্ট Date: 14 March, 2026
মধ্যপ্রাচ্য সংকট: আজও বাতিল২৪ ফ্লাইট 

ঢাকাঃ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে নিরাপত্তা ঝুঁকিতে ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাকসহ ৭টি দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন ফ্লাইট বিপর্যয় ঘটছে।

যার পরিপ্রেক্ষিতে আজ শনিবার (১৪ মার্চ) মোট ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে– কুয়েত ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ২টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি সহ মোট ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে। 

এছাড়া সব মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিলকৃত ফ্লাইট সংখ্যা ৪৭৫টি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র কে জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি, ১১ মার্চ ২৭ টি, ১২ মার্চ ২৮ টি, ১৩ মার্চ ২৫ টি এবং ১৪ মার্চ (শনিবার) ২৪টি ফ্লাইট বাতিল হয়।

-B

Share this post



Also on Bangladesh Monitor