শুরু হলো ৩ দিনের চট্টগ্রাম আইসিটি ফেয়ার

- মনিটর রিপোর্ট  Date: 15 January, 2025
শুরু হলো ৩ দিনের চট্টগ্রাম আইসিটি ফেয়ার

চট্টগ্রাম : দেশের দ্বিতীয় বৃহত্তম নগর ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে তৃতীয়বারের মতো শুরু হয়েছে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের মেলা ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদ উল বারী।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক, সেক্রেটারি নাজমুল করিম ভূঁইয়া, সহ সভাপতি ও চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’র আহ্বায়ক আনোয়ারুল আজিম এবং চট্টগ্রামের আহ্বায়ক ও আইসিটি ফেয়ারের সেক্রেটারি রাজিব শাহরিয়ার রুবেন্সসহ আয়োজক সংগঠকরা।

তিন দিনব্যাপী মেলার প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও থাকছে বিজ্ঞানমেলা, সেমিনার ও রোবো সকার প্রতিযোগিতা।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা, মোটিভেশনাল টক, নেটওয়ার্কিং প্রশিক্ষণ, লাইভ কনসার্ট হবে।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৯৬টি স্টল থাকছে।

মেলা সংক্রান্ত যে কোনো তথ্য পেতে অফিসিয়াল ওয়েবসাইটে https://cictf.com/ ভিজিট করুন।

-B

Share this post



Also on Bangladesh Monitor