ঢাকাঃ আগামী বৃহস্পতিবার, ৩০মে থেকে চট্রগ্রামের দি পেনিনসুলা চিটাগং হোটেলে শুরু হচ্ছে ‘চিটাগং ট্রাভেল মার্ট ২০২৪’। চট্রগ্রাম আন্তর্জাতিক পর্যটন মেলার ১৪তম আসরটির আয়োজন করছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা দি বাংলাদেশ মনিটর। মেলার অন্যতম স্পন্সর শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সী buytickets.com এবং এয়ারলাইন পার্টনার ইউএস-বাংলা এয়ারলাইন্স।
৩০মে সকালে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চট্রগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করীম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে চিটাগং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ, বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অন্যান্যরা উপস্থিত থাকবেন।
এবারের আসরে, দেশ বিদেশের ২৬টি প্রতিষ্ঠান তাদের পন্য ও সেবা প্রদর্শন করবে। এগুলোর মধ্যে রয়েছে এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল এবং রিসোর্ট, অনলাইন ট্রাভেল এজেন্সী, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। মেলা চলাকালীন, অংশগ্রহণকারীরা দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট অফার করবে।
চিটাগং ট্রাভেল মার্ট আগামী ১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০:৩০ থেকে রাত ৮টা পর্যন্ত সর্ব সাধারনের জন্য উন্মুক্ত থাকবে। তবে, যেসকল দর্শনার্থী আগে থেকেই অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, তাদের জন্য প্রতিদিন র্যাফেল ড্র’র আয়োজন করা হবে। পুরস্কার হিসেবে থাকবে বিভিন্ন গন্তব্যে রিটার্ণ এয়ার টিকিটসহ আকর্ষণীয় পুরস্কার।
-N