কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৪ ফ্লাইট গেলো কলকাতা

-মনিটর রিপোর্ট Date: 01 January, 2026
কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৪ ফ্লাইট গেলো কলকাতা

ঢাকাঃ ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (৩১ ডিসেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পর্যন্ত ৪টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। 

কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলো বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

ডাইভারশনের বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।

বিমানবন্দর সূত্র জানায়, মধ্যরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই ও দোহা থেকে আসা দুটি ফ্লাইট, মদীনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি এবং তুরস্কের ইস্তাম্বুল থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নামতে না পেরে কলকাতায় অবতরণ করে।

আবহাওয়া স্বাভাবিক হলে বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। এরপর ডাইভারশন হওয়া ফ্লাইটগুলো কলকাতা থেকে ফিরে আসে।

-B

Share this post



Also on Bangladesh Monitor