আইফোন ১৩ সিরিজের ৪ টি মডেল এখন বাজারে, চলছে প্রি-অর্ডার

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 23 October, 2021
আইফোন ১৩ সিরিজের ৪ টি মডেল এখন বাজারে, চলছে প্রি-অর্ডার

বাংলাদেশে অ্যাপেলের একমাত্র অনুমোদিত ডিলার কম্পিউস্টার প্রাইভেট লিমিটেডের (সিপিএল) মাধ্যমে ক্রেতাদের জন্য সর্বশ্রেষ্ঠ লাইনআপ নিয়ে আগামী ২৯ অক্টোবর থেকে  বাজারে পাওয়া যাবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপেলের আইফোন ১৩। 
নতুন আঙ্গিকে সাজানো আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স ব্যবহারকারীদের দিচ্ছে আইফোনের সর্বকালের সেরা প্রোক্যামেরা সিস্টেম, প্রো-মোশন সমৃদ্ধ সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, উন্নত ব্যাটারি লাইফ এবং অ্যাপলের ডিজাইনকৃত ফাইভ-কোর জিপিইউ সংবলিত এ১৫ বায়োনিক চিপ। মসৃণ ও টেকসই ডিজাইনের আইফোন ১৩ ও আইফোন ১৩ মিনিতে ব্যবহারকারীরা পাচ্ছেন আইফোনের সর্বকালের সেরা ডুয়াল ক্যামেরা সিস্টেম এবং শক্তিশালী এ১৫ বায়োনিক চিপ। রয়েছে ৫ জি ইন্টারনেট ব্যবহারের সুবিধাও। 

সিপিএলের চেয়ারম্যান রাকিবুল কবির জানান, একজন ক্রেতা খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করে আইফোন ১৩ সিরিজের যে কোন মডেল প্রি -অর্ডার দিতে পারবেন, সেই সাথে তার সেটটির আইএমইআই নম্বর দিয়ে চেক করে নিতে পারছেন আইফোন-১৩ আসল না নকল। নকল আইফোন কিনে প্রতারিত না হয়ে অনুমোদিত ডিলারের কাছ থেকে আইফোন কেনার পরামর্শ দেন তিনি। 
ক্রেতাদের সুবিধার্থে আইফোন ১৩ সিরিজের হ্যান্ডসেটে প্রি-অর্ডার থাকছে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সিটি ব্যাংকের কার্ডে থাকছে ১০০০০ টাকা  ক্যাশব্যাক অফারও থাকছে।
প্রতিটি মডেলই ১২৮ ও ২৫৬ গিগাবাইট মেমোরিসহ পাওয়া যাবে আইফোন ১৩ । এ ছাড়া, প্রথমবারের মতো ১ টেরাবাইট স্টোরেজ সুবিধা রাখছে আইফোন। ইতিমধ্যে শুরু হয়েছে আইফোন ১৩ এর প্রি অর্ডার। অ্যাপলের বাংলাদেশে অনুমোদিত ই -কমার্স সাইট  www.istore.bangladesh.com -এ ভিজিট করে দেয়া যাবে প্রি-অর্ডার । 
 

Share this post



Also on Bangladesh Monitor