বাণিজ্য মেলায় বিকাশ পেমেন্টে ৫০০ টাকার ডিসকাউন্ট কুপন

মনিটর রিপোর্ট Date: 25 January, 2024
বাণিজ্য মেলায় বিকাশ পেমেন্টে ৫০০ টাকার ডিসকাউন্ট কুপন

ঢাকা: প্রতিবারের মতো এবারও মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে বিকাশ নিয়ে এসেছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার, যা গ্রাহকের কেনাকাটাকে করে তুলবে আরো সাশ্রয়ী।

বাণিজ্য মেলায় নির্দিষ্ট স্টলগুলোয় কেনাকাটা করে ডিআইটিএফ কুপন কোড যোগ করে বিকাশ পেমেন্ট করলে মিলবে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। বিকাশ গ্রাহকরা দিনে সর্বোচ্চ তিনটি পেমেন্টে ১০০ টাকা করে তিনবারে মোট ৩০০ টাকা এবং অফার চলাকালীন পাঁচবারে মোট ৫০০ টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। ডিসকাউন্ট পেতে প্রতিবার পেমেন্টের আগে ডিআইটিএফ কুপনটি যোগ করতে হবে।

রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এ মেলার শেষ দিন পর্যন্ত ডিসকাউন্ট অফার উপভোগ করা যাবে। অফারটি পেতে অবশ্যই ইংরেজি বড় হাতের অক্ষরে কুপন কোডটি লিখতে হবে। পেমেন্ট করার সময় বিকাশ অ্যাপের ‘পেমেন্ট’ অপশন থেকে গ্রাহকরা কুপন কোডটি যোগ করতে পারবেন। এছাড়া বিকাশ অ্যাপের মেনু থেকে কুপন আইকনে ট্যাপ করে কুপনটি যোগ করা যাবে। একটি ডিসকাউন্ট কুপন শুধু একটি লেনদেনের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।

এছাড়া যারা বিকাশ অ্যাপ ব্যবহার করেন না তারা *২৪৭# ডায়াল করে বিকাশ পেমেন্ট করলে পাচ্ছেন ৫ শতাংশ ক্যাশব্যাক। 

-B

Share this post



Also on Bangladesh Monitor