নয় মাসে ৬ কোটি ৫১ লাখ যাত্রী পরিবহন টার্কিশ এয়ারলাইনসের

- মনিটর ডেস্ক রিপোর্ট Date: 11 October, 2024
নয় মাসে ৬ কোটি ৫১ লাখ যাত্রী পরিবহন টার্কিশ এয়ারলাইনসের

আঙ্কারা: চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বরে ৬ কোটি ৫১ লাখের বেশি যাত্রীকে পরিষেবা দিয়েছে টার্কিশ এয়ারলাইনস, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ বেশি। 

তুরস্কের পতাকাবাহী কোম্পানিটি ২ কোটি ৩৯ লাখ আন্তর্জাতিক যাত্রী পরিবহন করেছে নয় মাসে, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ বেশি। 

এছাড়া ১৫ লাখ টন কার্গো পরিবহন করেছে, বার্ষিক হিসাবে এ বিভাগে প্রবৃদ্ধি হয়েছে ২৬ দশমিক ৫ শতাংশ। সেপ্টেম্বরের শেষ নাগাদ টার্কিশ এয়ারলাইনসের বহরে যুক্ত ছিল ৪৬৭টি উড়োজাহাজ।

-B

Share this post



Also on Bangladesh Monitor