ঢাকাঃ ঘূর্ণিঝড় রিমালের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যে ৬টি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েছিল আজ (২৮ মে) দুপুরের আগেই ছেড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ মনিটরকে বলেন, দিনের প্রথম ভাগেই আটকে পড়া ফ্লাইটগুলো ছেড়ে গেছে।
তিনি বলেন, রিমালের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আটকা পড়া বিমানগুলো ঢাকা, চট্টগ্রাম ও সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের কথা ছিল। ৬টি বিভিন্ন মডেলের ফ্লাইট আমাদের এখানে দুপুরের আগ পর্যন্তগ্রাউন্ডেড ছিল । এর আগে মোট ৯টি বিমান এখানে আটকে ছিল। আবহাওয়ার প্রতিকূলতা শেষে বিমানবন্দর ছেড়ে গেছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত অভ্যন্তরীণ বিমানের শিডিউল আনুষ্ঠানিকভাবে বাতিল হয়নি। আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে মনে হচ্ছে সেগুলোর শিডিউল বাতিল হতে পারে।
-B