মোংলা বন্দর কর্তৃপক্ষের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
২ ডিসেম্বর এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশন মেয়র ও বন্দর উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য তালুকদার আবদুল খালেক, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, বিভাগীয় প্রধানসহ বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা।
আরও পড়ুন: হিথ্রো বিমানবন্দরের মালিকানা কিনছে সউদী
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্দর সদর দপ্তর মোংলা ও খুলনার বন্দর এলাকায় আলোকসজ্জা করা হয়। রাত ১২টা ১ মিনিটে বন্দরে অবস্থানরত দেশী-বিদেশী সব জাহাজে ১ মিনিট বিরতিহীন হুইসেল বাজানো হয়।
বন্দরের অগ্রগতি কামনা করে সব মসজিদে দোয়া কামনা করা হয়। সকাল সাড়ে ৯টায় কবুতর ও বেলুন ওড়ানোর পর কেক কাটা হয়। প্রসঙ্গত, ১৯৫০ সালের ২৯ সেপ্টেম্বর পিডি-৪(৪৮)/৫০/১ সংখ্যক গেজেট নোটিফিকেশন বলে ১ ডিসেম্বর ১৯৫০ সালে চালনা পোর্ট নামে এ বন্দর প্রতিষ্ঠা লাভ করে।
-B