কাতারের পর্যটন খাতে ৭৮ শতাংশ প্রবৃদ্ধি

মনিটর ডেস্ক রিপোর্ট  Date: 11 October, 2023
কাতারের পর্যটন খাতে ৭৮ শতাংশ প্রবৃদ্ধি

ক্রমেই বেড়ে উঠছে কাতারের পর্যটন খাত। চলতি বছরের আগস্টে খাতটিতে গত বছরের একই সময়ের তুলনায় ৭৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আগস্টে ২ লাখ ৬৪ হাজার পর্যটক কাতার ভ্রমণ করেছে। অবশ্য পর্যটকের মোট সংখ্যা আগের মাস জুলাইয়ের তুলনায় ৮ দশমিক ৫ শতাংশ কম।

জুলাইয়ে গত বছরের তুলনায় পর্যটক বেড়েছিল ৯১ দশমিক ৪ শতাংশ। মোট পর্যটকের সংখ্যা ছিল ২ লাখ ৮৮ হাজার। কাতারে পর্যটক বাড়ার পেছনে প্রধান অনুঘটক ছিল ফিফা বিশ্বকাপ-পরবর্তী দেশটির পর্যটনমুখী পদক্ষেপ। এছাড়া এক্সপো ২০২৩ দোহা, ফরমুলা ওয়ান কাতার গ্র্যান্ড প্রিক্স ও জেনেভা ইন্টারন্যাশনাল মোটর শোয়ের মতো বিভিন্ন আন্তর্জাতিক আসরের কেন্দ্র ছিল আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

আরও পড়ুন: পর্যটনে দ্বিতীয় সেরা সৌদি আরব

দেশের অর্থনীতিকে বহুমুখী করতে পর্যটন খাতে বিশেষভাবে জোর দিচ্ছে কাতার সরকার। আগস্টের ৪৩ শতাংশ পর্যটকই ছিল উপসাগরীয় দেশগুলো থেকে আসা। তাদের অধিকাংশই আবার গেছে আকাশপথে। তার পরও বন্দরগুলোয় জাহাজের আগমন জুলাইয়ের তুলনায় ১০ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor