কক্সবাজার বিমানবন্দর তদারকিতে বিমান বাহিনী

কক্সবাজার সংবাদদাতা Date: 04 December, 2021
কক্সবাজার বিমানবন্দর তদারকিতে বিমান বাহিনী

অরক্ষিত কক্সবাজার বিমানবন্দরের তদারকির জন্য বিমানবাহিনী নিয়োগ করেছে বিমান কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ হানিফ বলেন,শুক্রবার থেকে বিমানবাহিনীর সদস্যরা রানওয়ের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন।
গত ৩০ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরে বিমানের ডানায় দুই গরুর ধাক্কার ঘটনা দেশজুড়ে তুমুল আলোচনায় চলে আসায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিয়েছে।
মোহাম্মদ হানিফ জানান, বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যাওয়ার পর সীমানা প্রাচীর নির্মাণ কাজও শুরু হয়। ইতিমধ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মেম্বার সিকিউরিটি গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফি বিমানবন্দর পরিদর্শন করে গেছেন।
জানা গেছে, বাংলাদেশ বিমানবাহিনীর ২০ সদস্য বিমানবন্দর তদারিকর কাজে নিয়োজিত হয়েছেন। তারা গতকাল থেকে বিমানবন্দরের চতুর্দিক তদারকি করছেন। এরপর থেকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেল ৫টা ৫৭ মিনিটে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের ১৭নং ডেল্টা পোস্টে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের সময় বিমানের ডান পাশের পাখায় ধাক্কা লেগে ২টি গরুর মৃত্যু হয়। এ ঘটনায় পুরো জেলায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Share this post



Also on Bangladesh Monitor