আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলারস দিবস উদযাপন উপলক্ষ্যে গতকাল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এ টি এম ডিভিশন বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক সমাবেশ ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান। সভাপতিত্ব করেন সদস্য (এটিএম )এয়ার কমোডর মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট মোঃ মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন গ্রুপ ক্যাপ্টেন (অব) আক্কাস, সাবেক পরিচালক ( এটিএম এন্ড এরোড্রোমস ) আলী রেজা খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিরাপদ বিমান উড্ডয়ন ও অবতরণের মত দায়িত্বশীল ও ব্যাতিক্রমধর্মী কাজ জনসমুক্ষে তুলে ধরার জন্য এ ধরণের উদ্যোগ খুবই প্রশংসনীয় জানিয়ে তিনি বলেন, বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের কন্ট্রোলাররা সফলতার সঙ্গে কাজ করছেন।
তিনি বলেন, এভিয়েশন খাত থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করে থাকে যার ৭৫-৮০ ভাগই আসে এরোনটিক্যাল খাত থেকে যেখানে এয়ার ট্রাফিক কন্ট্রোলারগণের ভুমিকাই মূখ্য।
বেবিচক চেয়ারম্যান আরো বলেন, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের আধুনিকায়নের আরো উদ্যোগ নিয়েছে সরকার ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তির উড়োজাহাজ যুক্ত হচ্ছে দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোতে। এর সঙ্গে পাল্লা দিয়ে দেশের এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট আধুনিকায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমরাও এগিয়ে চলেছি , বলেন তিনি |
,
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নভোএয়ার প্রতিনিধি খালিদ সাইফুল্লাহ, বেক্সিমকোর প্রতিনিধি আশীষ রায় চৌধুরী এবং এ ও সি'র প্রেসিডেন্ট মিসেস দিলারা।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত ও কর্মরত সব কন্ট্রোলার, বিভিন্ন এয়ারলাইনস প্রতিনিধি ও বিমানবাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে এটি একটি মিলনমেলায় পরিণত হয়।
উল্লেখ্য যে, সারা বিশ্বে ২০ অক্টোবর পালন করা হয় ‘আন্তর্জাতিক এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারস’ দিবস।