ইতালি প্রবাসীদের জন্য ‘রেমিট্যান্স পুরষ্কার’ ঘোষণা

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 17 October, 2021
ইতালি প্রবাসীদের জন্য ‘রেমিট্যান্স পুরষ্কার’ ঘোষণা

প্রতি বছরের মতো এ বছরও প্রবাসীদের জন্য রেমিট্যান্স পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এজন্য প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন করতে আহ্বান জানানো হয়েছে। ১৪ অক্টোবর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সাধারণত বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের এ পুরস্কার দেওয়া হয়। এ পুরস্কার দেওয়া হয় রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।
প্রথম ক্যাটাগরিতে পুরস্কার পাবেন পাঁচজন। এর মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। যারা ২০২০ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুনের মধ্যে ১০ হাজার ইউরো বৈধপথে পাঠিয়েছেন তাদের এ পুরস্কার দেওয়া হবে।
অন্যদিকে দ্বিতীয় ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে দুটি প্রতিষ্ঠানকে। কোনো প্রতিষ্ঠান যদি উল্লেখিত সময়ে ইতালি থেকে ৫০ হাজার ইউরো বৈধপথ প্রেরণ করে সেই প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হবে।
এজন্য আগ্রহী প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস রোম ও লেবার ওয়েল ফেয়ার উইং ইতালির ফেসবুক পেজ থেকে ফরম ডাউনলোড করে আবেদন করতে বলা হয়েছে।
ফরমের সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে। ২৩ নভেম্বরের মধ্যে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আবেদন পৌঁছাতে হবে।
অসম্পূর্ণ বা নির্ধারিত তারিখের মধ্যে কোনো আবেদন দূতাবাসে এসে না পৌঁছালে তা বাতিল বলে বিবেচিত হবে বলে জানিয়েছে দূতাবাস।
 

Share this post



Also on Bangladesh Monitor