৩ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্লাইট

- মনিটর অনলাইন রিপোর্ট Date: 28 August, 2021
৩ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্লাইট

ঢাকাঃ আগামী ৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সাথে আকাশপথে যোগাযোগ চালু করতে সম্মতি দিয়েছে ভারত।  

করোনা অতিমারির ফলে দীর্ঘদিন ফ্লাইট বন্ধ রাখার পর ভারতের সঙ্গে পুনরায় আকাশপথে যোগাযোগ চালু করার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। এই প্রস্তাবে সাড়া দিয়ে আজকে ভারত সরকার ৩ সেপ্টেম্বর থেকে দুদেশের মদ্ধে পুনরায় ফ্লাইট চলাচলের সম্মতি দেয়, জানায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তিতে ভারতের সিভিল এভিয়েশন জানিয়েছে, এমুহূর্তে পর্যটন ভিসায় ভারতে প্রবেশ করা যাবে না। বাংলাদেশ থেকে যারা ভারত যাবেন তাদেরকে নিজ খরচে ভারতের বিমানবন্দরে করোনা টেস্ট করাতে হবে।

দেশটি তাদের তিনটি এয়ারলাইন্সকে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। যার মধ্যে স্পাইসজেট দিল্লি/কল্কাতা/চেন্নাই/মুম্বাই-ঢাকা রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট, ইন্ডিগো বিভিন্ন পয়েন্ট থেকে ঢাকায় সপ্তাহে ২টি ফ্লাইট, এবং এয়ার ইন্ডিয়া কলকাতা-ঢাকা রুটে সপ্তাহে ২টি ফ্লাইট চালানোর অনুমতি পায়।   

ভারতের পক্ষ থেকে বেবিচককে এয়ার বাবলের আওতায় সব ধরনের ফ্লাইটের স্থগিতাদেশ তুলে নিতে অনুরোধ জানানো হয়।

 

Share this post



Also on Bangladesh Monitor