প্রতিটি জেলায় ভবিষ্যতে বিমান চলবে: বিমান প্রতিমন্ত্রী

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 09 November, 2021
প্রতিটি জেলায় ভবিষ্যতে বিমান চলবে: বিমান প্রতিমন্ত্রী

দেশের মানুষ যাতে এক স্থান থেকে অন্য স্থানে সহজে যাতায়াত করতে পারে সে কারণে ভবিষ্যতে দেশের প্রতিটি জেলায় বিমান চলাচলের ব্যবস্থা করা হবে, বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। অপার সম্ভাবনাময় বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে একটি সমৃদ্ধ দেশে রূপান্তরিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বিশ্বে পোশাক রফতানি ও সবজি উৎপাদনে দ্বিতীয় এবং খাদ্য উৎপাদনে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। এ জন্য সরকার কৃষকদের ভর্তুকি ও প্রণোদনা দিয়ে যাচ্ছে। বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে নিরাপদ মনে করে বিনিয়োগে এগিয়ে আসছে।
সোমবার সকালে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহের চাবি হস্তান্তর, ভিক্ষুক পুনর্বাসন, কৃষকদের প্রণোদনা বিতরণসহ ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলী এ কথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত, সাংবাদিক সাব্বির হাসান, উপকার ভোগী ভারতী মুণ্ডা, লালন নায়েকসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
 

Share this post



Also on Bangladesh Monitor