বিমানবন্দরে করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু আজ

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 25 September, 2021
বিমানবন্দরে করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু আজ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর মেশিনে করোনা শনাক্তকরণ পরীক্ষা কার্যক্রম আজ শনিবার থেকে শুরু হচ্ছে। এতে সহজেই করোনা শনাক্তকরণ পরীক্ষা সম্পন্ন করতে পারবেন প্রবাসীরা।
বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার বিমানবন্দরে ল্যাব পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ছয়টি ল্যাবে ১২টি মেশিন বসবে। সবকিছুই প্রস্তুত। এ ল্যাব বসলে ২৪ ঘণ্টায় তিন থেকে সাড়ে তিন হাজার নমুনা পরীক্ষা করা যাবে। শুক্রবারের মধ্যেই বিমানবন্দরে অবকাঠামো নির্মাণকাজ শেষ হবে বলে জানান মন্ত্রী।

Share this post



Also on Bangladesh Monitor