শুরু হচ্ছে ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইট

Date: 23 August, 2021
শুরু হচ্ছে ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইট

বাংলাদেশ ও মিশরের মধ্যে স্থাপিত হতে যাচ্ছে সরাসরি ফ্লাইট যোগাযোগ। কায়রোতে অবস্থিত বাংলাদেশ দুতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় মিশরের ইজিপ্ট এয়ার ১ নভেম্বর ২০২১ থেকে ঢাকা-কায়রো-ঢাকা রুটে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনা করবে। 

কায়রোর ইজিপ্ট এয়ার প্রধান কার্যালয়ে দু’দেশের মধ্যে সরাসরি ফ্লাইট শুরু সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইজিপ্ট এয়ারের ভাইস প্রেসিডেন্ট ওয়াএল এল্ডারমেরদাস এবং এএলও ঢাকা এভিয়েশনের প্রধান নির্বাহী সৈয়দ আলী সামি। মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

প্রতি সোম এবং বৃহস্পতিবার ইজিপ্ট এয়ারের ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে কায়রো ছেড়ে আসবে এবং মঙ্গল ও শুক্রবার ঢাকা থেকে কায়রো যাবে। বাংলাদেশ থেকে যাত্রীরা ভায়া কায়রো মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকায় এয়ারলাইনটির বিভিন্ন গন্তব্যে সাশ্রয়ী খরচে ভ্রমণের সুবিধা পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বেশ কিছু জনপ্রিয় গন্তব্যের মধ্যে রয়েছে প্যারিস, মিলান, জেনেভা, এথেন্স, জেদ্দা, মদীনা, বাগদাদ, রিয়াদ, টরন্টো এবং নিউ ইয়র্ক। 

ফ্লাইট পরিচালনায় ব্যাবহৃত হবে ২৮০ আসনের (২০ বিজনেস শ্রেনী এবং ২৬০ ইকোনমি শ্রেনী) এয়ারবাস ৩৩০-৩০০। উড়োজাহাজটির কার্গো পরিবহন ক্ষমতা ৬টন। 
 

Share this post



Also on Bangladesh Monitor