ফি ছাড়াই এমিরেটসের বুকিং পরিবর্তন সময়সীমা বৃদ্ধি

-মনিটর অনলাইন রিপোর্ট Date: 29 August, 2021
ফি ছাড়াই এমিরেটসের বুকিং পরিবর্তন সময়সীমা বৃদ্ধি

দুবাইঃ বিনা ফিতে আগামী ৩১ মে ২০২২ পর্যন্ত ভ্রমণ তারিখ পরিবর্তনের সুযোগ দিচ্ছে এমিরেটস। অতিমারি শুরুর পর ২০২০ সালের মার্চ থেকে বিনা ফিতে ২০ লক্ষাধিক যাত্রী  ভ্রমণ তারিখ বা গন্তব্য পরিবর্তন বা ভবিষ্যৎ ভ্রমনের জন্য টিকেটের বিনিময়ে ভাউচার  গ্রহনের  সুযোগ দিয়েছে এয়ারলাইনটি।  এর মধ্যে ৯২,০০০ এর অধিক যাত্রী টিকেটের বিনিময়ে ট্র্যাভেল ভাউচার নিয়েছেন এবং ৩৮,০০০ এর বেশী  ভাউচারের বিনিময়ে নতুন টিকেট নিয়ে ইতোমধ্যে ভ্রমণ করেছেন বা ভ্রমনের পরিকল্পনা করছেন।  ইতোপূর্বে এমিরেটস ইস্যুকৃত টিকেটের বৈধতা ২৪ মাসেরও বেশী সময় পর্যন্ত বৃদ্ধি করে।  

এ ছাড়াও এমিরেটস অদ্যাবধি ৩৩  লক্ষাধিক রিফান্ড আপত্তি নিস্পত্তি করেছে। আকাশ ভ্রমনে যাত্রীদের আস্থা ফিরিয়ে আনতে এয়ারলাইনটি বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে,  যার মধ্যে ২০২০ সালের ডিসেম্বরে প্রবর্তিত  মাল্টি-রিস্ক ট্র্যাভেল বীমা বিশেষভাবে উল্লেখযোগ্য। 
 

Share this post



Also on Bangladesh Monitor