দুবাইঃ ভায়া সাও পাওলো, ব্রাজিলের ৮টি শহরের সঙ্গে নির্বিঘœ ফ্লাইট সংযোগ স্থাপন করেছে এমিরেটস। এই লক্ষ্যে এয়ারলাইনটি সম্প্রতি ব্রাজিলের শীর্ষস্থানীয় আজুল বিমান সংস্থার সঙ্গে একটি কোড শেয়ার চুক্তি স্বাক্ষর করে।
এই সকল শহর থেকে আজুল ফ্লাইটের যাত্রীরা এক টিকিটেই সাও পাওলো বিমান বন্দরে সরাসরি এমিরেটস্ ফ্লাইটে আরোহন করতে পারবেন। এমিরেটস ফ্লাইটের যাত্রীরাও একই টিকিটে সাও পাওলো থেকে ৮টি শহরে ভ্রমনের জন্য আজুলের ফ্লাইট ব্যবহার করতে পারবেন। ব্রাজিলের এই শহরগুলো হলো: রিও ডি জেনেরিও স্যান্টোস ডুমন্ট, বেলেম বেলো হরিজন্টে, কুইয়াবা, কারটিবা, জুয়াযেইরো ডো নরটে, পোর্ট আলেগ্রে এবং রেসিফে।
বর্তমানে বিশ্বের ২১টি এয়ারলাইন ও দুটি রেল কোম্পানীর সঙ্গে কোড শেয়ার চুক্তি রয়েছে এমিরেটসের। এছাড়াও ১০৬টির অধিক এয়ারলাইন ও রেল কোম্পানীর সঙ্গে এমিরেটসের রয়েছে ইন্টারলাইন চুক্তি।
এমিরেটস বর্তমানে সাও পাওলোতে ৫টি সাম্পাহিক ফ্লাইট পরিচালনা করছে। ব্রাজিলীয় ভ্রমনকারীরা ব্যবসা বা পর্যটনের জন্য দুবাইয়ে অন-অ্যারাইভাল ভিসা পাচ্ছেন।
আজুল ব্রাজিলের বৃহত্তম এয়ারলাইন হিসেবে ১২০টি গন্তব্যে দৈনিক প্রায় ৭০০টি ফ্লাইট পরিচালনা করে থাকে। বিমান সংস্থাটির রয়েছে ১৬০টির অধিক উড়োজাহাজ এবং ১২,০০০-এর অধিক ক্র-সদস্য।