টিগাব দ্বারা ডেঙ্গু নিধন পক্ষকাল ব্যাপী কর্মসূচী

_By Ahmed Bin Kader Oni Date: 23 August, 2021
টিগাব দ্বারা ডেঙ্গু নিধন পক্ষকাল ব্যাপী কর্মসূচী

ঢাকাঃ গতকাল সকালে টিগাব (ট্যুর গাইড এসোসিয়েশন অফ বাংলাদেশ ) ডেঙ্গু মশক নিধন কর্মসূচি উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জাবেদ আহমেদ এবং বিশেষ অথিতি ছিলেন ডি বি সি নিউস এর সম্পাদক জনাব প্রনব সাহা।

প্রধান অথিতি তাঁর বক্তব্যে বলেন পান্ডামিকে পর্যটন সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত এই খাতের গাইড বৃন্দ কর্মহীন থাকলেও তারা এমন একটি অনুকরণীয় সামাজিক দায়িত্ব পালন করছেন তা ধন্যবাদ যোগ্য। তিনি আরো বলেন পর্যটন শুধু একটি ব্যাবসা ভিত্তিক শিল্প নয় এটি সামাজিক দায়িত্ত্বও বটে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিগাব এর সভাপতি জনাব সায়েদ মাহাবুবুল ইসলাম বুলু।

অনুষ্ঠানে পর্যটন শিল্পের নানা পেশার সংগঠক ও কর্মীরা উপস্থিত ছিলেন।

Share this post



Also on Bangladesh Monitor