বিমানে যাতায়াত করলেও ভাড়া নিয়েই চিন্তা আমাদের! কখনও বাড়ে, কখনও কমে! তবে কখনো কেউ কি ভাবে প্রতি কিলোমিটার পাড়ি দিতে উড়োজাহাজে কতটুকু জ্বালানি পুড়ে? তা নিয়ে আমজনতা মাথাব্যথা করেই বা কী করবে! সেটা তো সংশ্লিষ্ট সংস্থার ভেবে দেখার কাজ।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এখন প্রতি লিটার জেট ফুয়েলের (বিমানের জ্বালানি হিসেবে জেট ফুয়েল ব্যবহার করা হয়) দাম ৭৭ টাকা। জানা গেছে, বোয়িং ৭৪৭ বিমানে প্রতি সেকেন্ডে ৪ লিটার জ্বালানি খরচ হয়। অর্থাৎ এক মিনিট উড়লে ২৪০ লিটার জ্বালানি খরচ হয় এই বিমানের। সেই হিসেবে প্রতি মিনিটে ১৮ হাজার ৪৮০ টাকা জ্বালানি খরচ হয়।
বোয়িং-এর ওয়েবসাইট অনুযায়ী, ৭৪৭ উড়ানে প্রতি কিলোমিটারে ১২ লিটার জ্বালানি খরচ হয়। অর্থাৎ ১ লিটার জ্বালানিতে ০.৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই উড়ান। সেই হিসেবে ১২ ঘণ্টার সফরে ১ লাখ ৭২ হাজার ৮০০ লিটার জ্বালানি খরচ হয়। বোয়িং অন্ততপক্ষে ৫০০ যাত্রী বহন করতে সক্ষম। ঘণ্টায় ৯০০ কিলোমিটার বেগে উড়তে পারে।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বেশির ভাগ বিমানে ঘণ্টায় ৩ হাজার ২০০ লিটার জ্বালানি খরচ হয়।