শূন্য কার্বন নিঃসরণে আসছে হাইড্রোজেন বিমান

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 06 November, 2021
শূন্য কার্বন নিঃসরণে আসছে হাইড্রোজেন বিমান

শূণ্য কার্বন নিঃসরণকারী হাইড্রোজেন চালিত বিমান বাজারে আসছে।
আগামী ২০২৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা আলাস্কা এয়ারলাইন্সের সঙ্গে যৌথভাবে এ বিমান আনার ঘোষণা দিয়ে ব্রিটিশ-আমেরিকান অ্যাভিয়েশন কোম্পানি জিরোঅ্যাভিয়া বলেছে,এর বাণিজ্যিক ব্যবহারও শুরু হবে এই সময় থেকে । 
সংস্থাটির দাবি, এই এয়ারক্রাফটটি হবে বিশ্বের সবচেয়ে বড় হাইড্রোজেন চালিত বিমান। সর্বোচ্চ শূন্য কার্বন নিঃসরণকারী বিমানও হবে এটি। ৭৬ টি যাত্রী বহন করতে পারবে বিমানটি। সংস্থাটি এর আগেও হাইড্রোজেন চালিত বিমান তৈরি করেছে। এটি আগের চেয়েও অত্যাধুনিক, বড় এবং আরও কম, বলা চলে শূণ্য কার্বন নি:সরণ করবে। 
পরীক্ষামূলক ওড়ায় সফল হলে ২০২৪ সালে যুক্তরাজ্যের লন্ডন থেকে নেদারল্যান্ডসের রটারডামে প্রথম বাণিজ্যিক ফ্লাইট শুরু করবে বিমানটি। এর মধ্যদিয়ে এটি কোনো আন্তর্জাতিক রুটে বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত বাণিজ্যিক ফ্লাইট হিসাবে বিবেচিত হবে।
গতানুগতিক বিমান কার্বন-ডাই-অক্সাইডের পাশাপাশি নাইট্রোজেন অক্সাইডসহ বিভিন্ন দূষণকারী কণা নিঃসরণ করে, যা জলবায়ুকে আরও দ্রুত পরিবর্তন করছে। এ পরিস্থিতিতে হাইড্রোজেন চালিত বিমানের ব্যবহার পরিবেশবান্ধব হবে বলেই আশা করছে সংস্থাটি। 
 

Share this post



Also on Bangladesh Monitor