বাংলাদেশে ভোজ্যতেলের ব্যাবহার বিষয়ে আন্তর্জাতিক ওয়েবিনার ৩১ আগস্ট

- মনিটর অনলাইন রিপোর্ট Date: 29 August, 2021
বাংলাদেশে ভোজ্যতেলের ব্যাবহার বিষয়ে আন্তর্জাতিক ওয়েবিনার ৩১ আগস্ট

বাংলাদেশে ভোজ্যতেল ব্যাবহারের ক্ষেত্রে বর্তমান ও সম্ভাব্য ভবিষ্যৎ প্রবনতা বিষয়ে একটি আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করছে পাম অয়েল উৎপাদনকারী দেশসমূহের আন্তঃসরকারী সংগঠন- কাউন্সিল অফ পাম অয়েল প্রোডিউসিং কান্ট্রিজ (CPOPC)। 

আগ্রহীরা https://www.cpopc.org/registration-webinar/ লিংকটির মাধ্যমে রেজিস্ট্রেশন করে আগামী মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১ বাংলাদেশ সময় বিকাল ৩টায় অনুষ্টিতব্য ওয়েবিনারে অংশগ্রহণ করতে পারবেন। 

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এ.কে.এম. ফখরুল আলম, আঞ্চলিক ব্যবস্থাপক- বাংলাদেশ ও নেপাল, মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল (MPOC)। মূল আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ এডিবল অয়েল লিঃ (BEOL) এর সিনিয়র ব্যবস্থাপক ফয়সাল মাহমুদ এবং দক্ষিন এশিয়া খাদ্য এবং কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি (SEAFAST) এর প্রধান ডঃ পুষ্প গিরিওয়াওনো। 

এছাড়াও বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ সংশ্লিষ্ট দেশগুলোতে পাম অয়েল শিল্পের সঙ্গে জড়িতরা ওয়েবিনারে অংশগ্রহণ করবেন এবং তাদের মতামত তুলে ধরবেন। 

Share this post



Also on Bangladesh Monitor