যেন মালায় গাঁথা তিনটি গ্রহ

-মনিটর অনলাইন Date: 19 December, 2021
যেন মালায় গাঁথা তিনটি গ্রহ

বামে তাকালেই দেখা মিলবে যৌবন ভরা পূর্ণিমার চাঁদ, আর ডানে তাকালে মুগ্ধকর দৃশ্য-। যেন মালায় গাঁথা তিনটি গ্রহ- বৃহস্পতি, শুক্র আর শনি।
টানা তিন দিন পূর্ণিমার চাঁদের আকার আকৃতি থাকবে একই রকম। বছরের সবচেয়ে দীর্ঘমেয়াদি এই পূর্ণিমার তাই নাসা বিজ্ঞানীরা নাম দিয়েছে- ‘অ্যা ফুল মুন উইকেন্ড।’ 
শনিবার সূর্যাস্তের পর থেকে শুরু হওয়া পূর্ণিমার চাঁদ আগামী সোমবার ভোর রাত পর্যন্ত আকারে আকৃতিতে এই একই রকম থাকবে। মঙ্গলবার থেকে পৃথিবীর উত্তর মেরু সূর্য থেকে চলে যাবে সবচেয়ে বেশি কৌণিক দূরত্বে সাড়ে ২৩ ডিগ্রি কোণে।
পৃথিবীর উত্তর মেরু সূর্যের সঙ্গে ওই কৌণিক অবস্থানে থাকবে আগামী বছরের ২০ মার্চ পর্যন্ত।
নাসা জানিয়েছে, আকাশের দক্ষিণ-পশ্চিম দিক থেকে উঠে দেখা যাবে শনিবারের পূর্ণিমার চাঁদকে। আর তার ডান পাশে একটি মালায় গাঁথা অবস্থায় দেখা যাবে সৌরমণ্ডলের আরও তিনটি গ্রহকে।
 

Share this post



Also on Bangladesh Monitor