দক্ষিণ এশিয়া পর্যটনের অন্যতম সেরা দেশ মালয়েশিয়া।
করোনা মহামারির কারণে দীর্ঘ প্রায় ১৬ মাস মাস বন্ধ রাখার পর অবশেষে বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে দেশটি। প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব এ তথ্য জানিয়েছেন।
মহামারি ব্যবস্থাপনা সম্পর্কিত বিশেষ কমিটি বিদেশি শ্রমিকদের প্রবেশের প্রস্তাবিত মানসম্মত পরিচালন পদ্ধতির সঙ্গে একমত হয়েছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন।
পর্যটন শিল্প থেকে মোটা অংকের আয় দেশটির জিডিপিতে বড় ভূমিকা রাখে।বিদেশি ভ্রমণপিপাসুদের জন্য এই খাতে মোটা অংকের বিনিয়োগ করে ঢেলে সাজানোরও পরিকল্পনা নিয়েছে সরকার। এখন পর্যন্ত পর্যটন ভিসা সহ স্পটগুলো বন্ধ থাকলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নভেম্বরেই সবকিছু খুলে দেয়া হবে।
উল্লেখ্য যে, মহামারি শুরুর পর প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সীমানা পুনরায় খুলতে যাচ্ছে। এক্ষেত্রে পর্যটকদের অবশ্যই করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। এছাড়া ভ্রমণকারীকে ভ্যাক্সিনেশন সার্টিফিকেট দেখাতে হবে এবং ৮০ হাজার ডলারের ভ্রমণ বিমা থাকতে হবে।
দেশটির উপকূলীয় এলাকা থেকে ৩০ কিলোমিটার দূরের প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি আন্দামান সাগরে ১০৪টি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত লংকাউই দ্বীপমালা সারা বিশ্বের ট্যুরিস্টদের অন্যতম প্রধান আকর্ষণ।