নাগপুরে জরুরি অবতরণ করল বিমান

- মনিটর অনলাইন রিপোর্ট Date: 27 August, 2021
নাগপুরে জরুরি অবতরণ করল বিমান

ঢাকাঃ আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওমানের মাস্কাট থেকে ঢাকা ফিরার পথে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটে কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে সবাই নিরাপদ আছেন।

শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২ ফ্লাইটটি ওমানের মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। তবে পথে পাইলটের শরীর খারাপ দেখা দেওয়ায় ফ্লাইটটি ঘুরে নাগপুরে অবতরণ করে।

বিমান সূত্র জানায়, বৃহস্পতিবার বিমানের ফ্লাইটটি ওমান যায়। সেখান থেকে স্থানীয় সময় মধ্যরাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা থাকলেও ফ্লাইটটি ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

তবে ভারতের স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ১১টায় ফ্লাইটটি ঢাকার দিকে না এসে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

মাস্কাট থেকে বিজি-২২ ফ্লাইটের একজন যাত্রী জানান, মাস্কাট থেকে আমাদের ফ্লাইটে তোলা হয়। আমাদের মাস্কাটে ৪ ঘণ্টা অপেক্ষা করিয়ে সাড়ে ৬টায় বিমানে তোলা হয়।

বর্তমানে বিমানের যাত্রীরা নাগপুর বিমানবন্দরে অপেক্ষা করছেন।

যাত্রীদের আনতে নতুন ফ্লাইট পাঠাচ্ছে বলে জানিয়েছে দেশের পতাকাবাহী সংস্থা বিমান।

 

Share this post



Also on Bangladesh Monitor