চিত্রশিল্পী সৈয়দ গোলাম দস্তগীরের "সময়ের উত্তাপ" শীর্ষক একক শিল্প প্রদর্শনী আজ  শুরু

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 22 October, 2021
চিত্রশিল্পী সৈয়দ গোলাম দস্তগীরের

আজ থেকে ধানমন্ডীর শিল্পাঙ্গন আর্ট গ্যালারিতে বিশিষ্ট চিত্রশিল্পী সৈয়দ গোলাম দস্তগীরের  "সময়ের উত্তাপ" শীর্ষক দুই সপ্তাহ ব্যাপী একক শিল্প প্রদর্শনী শুরু হচ্ছে ।

বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সন্ধ্যা ৬টাই প্রদর্শনীর  উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট চিত্রশিল্পী হামিদুজ্জামান খান।

শিল্পী তার ছবিতে সমসাময়িক শহরের ট্রাফিক, বদ্ধ এবং দূষিত আবহাওয়া সহ নানাবিধ সমস্যাগুলি ছবিতে তুলে ধরে সকলকে জাগ্রতের পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি উপস্থাপনের চেষ্টা করেছেন।

আজ শুরু হয়ে আগামী ৪ নভেম্বর পর্যন্ত  প্রতিদিন বেলা ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য  উন্মুক্ত থাকবে। 

Share this post



Also on Bangladesh Monitor