বাংলাদেশ–সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক জোরদারে ধর্মবিষয়ক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার

-মনিটর রিপোর্ট Date: 24 February, 2026
বাংলাদেশ–সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক জোরদারে ধর্মবিষয়ক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার

ঢাকা: সংযুক্ত আরব আমিরাত-এর মাননীয় রাষ্ট্রদূত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী জনাব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক সম্মান বোঝাপড়ার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিস্তৃত ফলপ্রসূ পর্যায়ে উন্নীত করার অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ। বিশেষ করে ধর্মীয় বিষয়ক ক্ষেত্রে সহযোগিতা জোরদার এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পৃক্ততা বৃদ্ধির ওপর আলোচনা কেন্দ্রীভূত ছিল।

বৈঠকে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং গভীরতর পারস্পরিক বোঝাপড়া উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। দুই দেশের অভিন্ন মূল্যবোধ, সাংস্কৃতিক ঐতিহ্য আধ্যাত্মিক অগ্রগতির লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও মতৈক্য প্রকাশ করা হয়।

এছাড়া ধর্মীয় সেবার আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ধর্মভিত্তিক শিক্ষা সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর সময়োপযোগী করার লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ নিয়ে মতবিনিময় করেন দুই গণ্যমান্য ব্যক্তিত্ব।

সৌহার্দ্য, সদিচ্ছা কৌশলগত অংশীদারিত্বের মনোভাবের মধ্য দিয়ে বৈঠকটি সমাপ্ত হয়। আগামী দিনগুলোতে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।

V

Share this post



Also on Bangladesh Monitor