প্রথম বারের মতো বাংলাদেশের কোনো বেসরকারী ব্যক্তিকে (WORLD COMMITTEE ON TOURISM ETHICS) UNWTO-র এথিক্স কমিটির বিকল্প সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
গত ১লা ডিসেম্বর UNWTO-র সাধারণ পরিষদের ২৪ তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
দেশের একজন প্রথিতযসা পর্যটন ব্যাক্তিত্ব জনাব শাহিদ হামিদকে বিকল্প সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি গত চার দশকের ওপরে হসপিটালিটি ইন্ডাস্ট্রির সাথে জড়িত। পাটা বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান এবং পাটা হেড কোয়ার্টারের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে তিনি অবদান রেখেছেন। উল্লেখ্য যে,পাটা হেড কোয়ার্টারেও তিনিই প্রথম বাংলাদেশী হিসেবে এই পদে আসীন হয়েছেন।
স্বাধীন ও নিরপেক্ষ এই কমিটি UNWTO -র সাধারণ সভার একটি সহায়ক সংস্থা। এই সংস্থার দায়িত্ব হলো পর্যটনের বৈশ্বিক নীতির পর্যবেক্ষণ, মূল্যায়ন, রিপোর্টিং ও তা সযত্নে রক্ষা করা। এছাড়া প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে পর্যটন, পরিবেশের ক্ষেত্রে নৈতিক প্রভাব ফেলে এমন বিষয়ে নজরদারি করা।