কক্সবাজার: ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে যাওয়ায় মঙ্গলবার দুপুরে টেকনাফ থেকে চারটি পর্যটকবাহী জাহাজ ৭শ’ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করেছে।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, জাওয়াদের প্রভাব কেটে যাওয়ায় ৩ নম্বর সতর্ক সংকেত না থাকা এবং সাগর স্বাভাবিক থাকায় পর্যটকবাহী চারটি জাহাজ দ্বীপে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলেন, ‘বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় এ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এখন দ্বীপে আটকে পড়া পর্যটকরা ফিরতে পারবেন।’
এর আগে, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছিল উপজেলা প্রশাসন। দুই দিন বন্ধ থাকার পর আজ থেকে আবার জাহাজ চলাচল শুরু হয়েছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, ‘বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় এ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এখন দ্বীপে আটকে পড়া পর্যটকরা ফিরতে পারবেন।’