কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণ চালু করল সিঙ্গাপুর

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 10 October, 2021
কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণ চালু করল সিঙ্গাপুর

করোনা বিধিনিষেধ শিথিল করে সিঙ্গাপুর এবার যুক্তরাজ্যসহ বিশ্বের আটটি দেশের নাগরিকদের জন্য কোয়ারেন্টাইনমুক্ত ভ্রমণের অনুমতি দিয়েছে। শনিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ খবর জানিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুং।
বিধিনিষেধ শিথিলের ঘোষণা দিয়ে তিনি বলেন, করোনার সঙ্গে বসবাসের কৌশল নিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে। জার্মানি ও ব্রুনাইয়ের সঙ্গে চালু করা টিকা নেওয়াদের ভ্রমণনীতি সফল হয়েছে। এটি অন্য আরও ৯টি দেশের সঙ্গে চালু করা হবে।
সিঙ্গাপুরবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট দেখিয়েছে যে, করোনা এখনই চলে যাচ্ছে না। তবে টিকাদান, সামাজিক দূরত্ব ও সতর্ক নজরদারির মাধ্যমে নতুন স্বাভাবিকতাকে সঙ্গী করে সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব।

করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে সিঙ্গাপুর শুরু থেকেই অত্যন্ত কঠোর বিধিনিষেধ পালন করে আসছে। করোনাভাইরাসে মৃত্যু একেবারে কমে এলেও ব্যবসা ও বিমান চলাচলে দক্ষিণ এশীয়ার এই দ্বীপ রাষ্ট্রটির ওপর ব্যাপক প্রভাব পড়েছে। 
 

Share this post



Also on Bangladesh Monitor