আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব পর্যটন দিবসের শোভাযাত্রা পূর্ব আলোচনা সভায় ট্যুরিজম অ্যান্ড হোটেলস ওয়ার্কার্স-এমপ্লয়িজ ফেডারেশন পর্যটন খাতের কর্মীদের শ্রম অধিকার নিশ্চিত করতে তাদের শ্রম আইনে অন্তর্ভুক্ত এবং পর্যটন-হোটেল-রেস্তোঁরাকে শিল্প হিসেবে ঘোষণাসহ সাত দফা দাবি জানিয়েছে ।
সভায় বক্তারা জানান, প্রাকৃত্রিক সৌন্দর্য এবং ঐতিহাসিক বহু নিদর্শনের কারণে বাংলাদেশে পর্যটন খাতে ব্যাপক সম্ভাবনা থাকলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তেমন কোনও সহয়তা আসছে না। ব্যক্তি প্রচেষ্টায় বিভিন্ন জায়গায় পর্যটন ক্ষেত্র গড়ে উঠেছে। কিন্তু এই পর্যটন শিল্পের বিকাশে দক্ষ কর্মী সেবা অপরিহার্য। তাই বাংলাদেশের পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে পর্যটন খাতে দক্ষ শ্রমের সরবরাহ বাড়াতে হবে। তার জন্য পর্যটন কর্মীদের শ্রম অধিকার এবং মর্যাদা নিশ্চিত করতে হবে।
বিশ্ব পর্যটন দিবস-২০২১ উদযাপনে অনুষ্ঠিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, ফেডারেশনের আহ্বায়ক রাশেদুর রহমান রাশেদ সদস্য সচিব আহসান হাবিব বুলবুল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতনসহ আরও অনেকে।