বৃহস্পতিবার থেকে ইউএস-বাংলার কলকাতা ফ্লাইট

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 19 October, 2021
বৃহস্পতিবার থেকে ইউএস-বাংলার কলকাতা ফ্লাইট

সকল স্বাস্থ্যবিধি মেনে এয়ার বাবল চুক্তির অধীনে ২১ অক্টোবর বৃহস্পতিবার থেকে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে বাংলাদেশ ও ভারতের সাথে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স|
প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক(জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতি বৃহস্পতিবার ও শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে কলকাতায় অবতরণ করবে। একই দিন বেলা ১১টায় কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
স্বাস্থ্যবিধি অনুযায়ী ভ্রমণ করার ৭২ ঘন্টার মধ্যে কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টের পাশাপাশি কলকাতা বিমানবন্দরে অবতরনের পর ভ্রমণকারীদের নিজ খরচে মলিকুলার টেস্ট করাতে হবে।
সব ট্যাক্স ও সারচার্জসহ ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কলকাতায় ওয়ান ওয়ের ন্যূনতম ভাড়া ৭ হাজার ২২৬ টাকা এবং রিটার্ন ভাড়া ১২ হাজার ৭৩৩ টাকা নির্ধারণ করেছে।
১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে কলকাতা রুটের ফ্লাইটগুলো পরিচালিত হবে।
ভিসা সংক্রান্ত সকল ধরনের নির্দেশনা অনুযায়ী বর্তমানে এয়ার বাবল চুক্তির অধীনে ভারতে ভ্রমণ করা যাবে।  
 

Share this post



Also on Bangladesh Monitor