ঢাকা: আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে এমিরেটস আঞ্চলিক গন্তব্যগুলোতে ১৯টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে।
এ বছর জেদ্দা, কুয়েত, বৈরুত এবং আম্মান থেকে ঈদ উল ফিতরের ছুটিতে অতিরিক্ত ফ্লাইটে দেড় লক্ষাধীক যাত্রী এমিরেটসে ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে।
৭—১৩ এপ্রিল এমিরেটস জেদ্দায় অতিরিক্ত সাতটি ফ্লাইট, ৭—২০ এপ্রিল কুয়েতে অতিরিক্ত ছয়টি ফ্লাইট পরিচালিত হবে। যাত্রীরা দক্ষিণ এশিয়ার বিভিন্ন গন্তব্যসহ দুবাই, ব্যাংকক, ওসাকার মতো জনপ্রিয় অবকাশ নগরীগুলোসহ ভ্রমণের ক্ষেত্রে অরিতিক্ত অপশন ও অন্যান্য সুবিধা পাবেন। এসময় এয়ারলাইনটি আম্মানে অতিরিক্ত চারটি এবং বৈরুতে বাড়তি দুটি ফ্লাইট পরিচালনা করবে।
ঈদ উৎসব এবং মধ্যপ্রাচ্যের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে মাথায় রেখে এসময় এয়ারলাইনটি দুবাই থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটে যাত্রীদের জন্য মেন্যুতে বিশেষ আইটেম যুক্ত করবে, যার মধ্যে থাকবে চিকেন বিরিয়ানি, ল্যাম্ব কিবেহ লাবানিয়েহ, মাচবুস এবং ভ্যানিলা ও রোজ মাউস কেকের মতো জনপ্রিয় ডিশ।
এমিরেটস অনবোর্ড বিনোদন প্রোগ্রাম রপব এর ৬,৫০০টির অধিক চ্যানেলে ঈদ যাত্রীরা তাদের পছন্দ অনুযায়ী জনপ্রিয় মুভিসহ অন্যান্য বিষয় উপভোগ করতে পারবেন। প্রোগ্রামে সারাবিশ্বের দুই হাজারেরও বেশি মুভি অন্তর্ভূক্ত রয়েছে।
বর্তমানে ঢাকা থেকে এয়ারলাইনটি সাপ্তাহিক ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং ভায়া দুবাই বিশ্বের ১৪০টির অধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ প্রদান করছে।
-B