এয়ার অ্যারাবিয়ার শারজাহগামী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি

মনিটর রিপোর্ট Date: 11 May, 2024
এয়ার অ্যারাবিয়ার শারজাহগামী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি

চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহগামী এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি। শুক্রবার (১০ মে) সকাল পৌনে ৭টায় ফ্লাইটটির শারজাহ’র উদ্দেশে যাওয়ার কথা ছিল। পরে বোর্ডিং নেয়া ১৬৪ যাত্রীকে হোটেলে নেয়া হয় বলে জানিয়েছে এয়ার অ্যারাবিয়া। তবে কখন ফ্লাইটটি ছেড়ে যাবে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি এয়ার অ্যারাবিয়া ও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে যান্ত্রিক ত্রুটি নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। এয়ার অ্যারাবিয়ার ওই ফ্লাইটটি শারজাহ থেকে ক্রুসহ ১৫৮ যাত্রী নিয়ে চট্টগ্রামে আসে। ফ্লাইটটির হাইড্রোলিক সমস্যা ছিল বলে জানিয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ।

সূত্র জানায়, ওই ফ্লাইটটির সকাল ৭টা ৫ মিনিটে বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও প্রায় এক ঘণ্টা ৩৫ মিনিট বিলম্বে সকাল ৮টা ৫০ মিনিটে অবতরণ করে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, সকাল ৮টা ৫০ মিনিটে শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটিতে হাইড্রোলিক প্রেসারের সমস্যা ছিল। ফ্লাইটটির ল্যান্ড করার পর রানওয়ে ট্যাক্সি করার সুযোগ ছিল না। পরে রানওয়ে থেকে টেনে টারমার্কে নেয়া হয়েছে। তবে এটি জরুরি অবতরণ নয়।

তিনি বলেন, ফ্লাইটটি এখনও চট্টগ্রাম বিমানবন্দরে রয়েছে। তাদের প্রকৌশলীরা আসবেন। ফ্লাইটটির ত্রুটি সারিয়ে রাতেই তাদের ফ্লাই করার কথা রয়েছে। শারজাহগামী যাত্রীদের হোটেলে রাখা হয়েছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor