উড়লোনা বিমানের ফ্লাইট; অনিশ্চয়তায় বাংলাদেশ-ভারত আকাশ সংযোগ

-মনিটর অনলাইন রিপোর্ট Date: 22 August, 2021
উড়লোনা বিমানের ফ্লাইট; অনিশ্চয়তায় বাংলাদেশ-ভারত আকাশ সংযোগ

ঢাকাঃ আজ থেকে ভারতের কলকাতা ও দিল্লীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হলনা। এমনকি ফ্লাইট সিডিউলও ঘোষণা করেছিল বিমান, কিন্তু ভারত সরকারের কাছ থেকে কোন ইতিবাচক সিদ্ধান্ত না পাওয়াতে সব পরিকল্পনাই ভেস্তে গেল। 

জরুরি প্রয়োজনে বিশেষ করে চিকিৎসার জন্য যারা ভারত যেতে চেয়েছিলেন তাদেরকে আরো অপেক্ষা করতে হবে। ইতোপূর্বে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় ভারতের সঙ্গে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার প্রস্তাব দেয় বাংলাদেশ। ধারনা করা হচ্ছিল ভারত হয়ত সায় দিবে। অনেকদিন পার হওয়ার পরেও ভারতের কাছ থেকে অনুরুপ কোন সাড়া না মেলাতে ঘোষিত ফ্লাইট পরিকল্পনা বাতিল করতে হয়েছে বলে বাংলাদেশ মনিটরকে  জানিয়েছেন বিমানের এক কর্মকর্তা।

২৬ ও ২৭ আগস্ট থেকে যথাক্রমে ভারতে  স্পাইসজেট এবং ইন্ডিগো’র বাংলাদেশে ফ্লাইট শুরুর পরিকল্পনা ছিল। বর্তমানে সব কিছুই অনিশ্চিত। 

উল্লেখ্য বাংলাদেশ অবস্থিত ভারতে ভিসা কেন্দ্রগুলো কোন পূর্ব এপয়েন্টমেন্ট ছাড়াই সম্প্রতি ভিসা আবেদন গ্রহন করতে শুরু করেছে।       
 

Share this post



Also on Bangladesh Monitor