চট্রগ্রাম রুটে ফ্লাইট বৃদ্ধি করছে এয়ারএ্যাস্ট্রা

মনিটর রিপোর্ট Date: 25 September, 2024
চট্রগ্রাম রুটে ফ্লাইট বৃদ্ধি করছে এয়ারএ্যাস্ট্রা

ঢাকাঃ যাত্রীদের সুবিধার্থে এখন থেকে ঢাকা – চট্রগ্রাম রুটে প্রতিদিন ৫টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারএ্যাস্ট্রা। 

বাণিজ্যিক পরিচালনার শুরু থেকে চট্রগ্রামে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে এয়ারএ্যাস্ট্রা। যাত্রী চাহিদাকে মাথায় রেখে পর্যায়ক্রমে এই রুটে ফ্লাইট বৃদ্ধি করেছে এয়ারলাইনটি। সেই ধারাবাহিকতায় ০১ অক্টোবর থেকে এই রুটে অতিরিক্ত আরও একটি ফ্লাইট যুক্ত করে, প্রতিদিন ৫ টি ফ্লাইট পরিচালনা করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ফ্লাইট গুলো ছেড়ে যাবে সকাল ০৭:৪৫, ১০:১৫,দুপুর ২:১৫, বিকেল ০৪:৩০ এবং  রাত ০৭:৫৫ মিনিটে, অপরদিকে, চট্টগ্রাম থেকে ঢাকা রুটে ফ্লাইট গুলো ছেড়ে আসবে সকাল ০৯:১০, ১১:৪০, বিকেল ৩:৪০, ০৫:৫৫, এবং রাত ০৯:২০মিনিটে।

বর্তমানে চট্টগ্রামের পাশাপাশি ঢাকা থেকে কক্সবাজার রুটে চারটি ও সৈয়দপুর রুটে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করছে এয়ারএ্যাস্ট্রা।

যাত্রীরা  ফ্লাইট টিকিট এয়ার এ্যাস্ট্রার ওয়েবসাইট, মোবাইলঅ্যাপস, সেলসঅফিস, অনলাইন ও অফলাইন  ট্রাভেল এজেন্সি থেকে ক্রয় করতে পারবেন। 

দেশের সর্বকনিষ্ঠ এয়ারলাইন হিসেবে আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (IOSA) সনদ অধিকারী বেসরকারিএয়ারলাইনএয়ারএ্যাস্ট্রা’র বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদতম টার্বোপ্রপ এয়ারক্রাফট।

-B

Share this post



Also on Bangladesh Monitor