ঢাকা: অনলাইনে গ্রাহককে সর্বোত্তম সেবা দিতে অমনিচ্যানেল প্লাটফর্ম তৈরি করেছে দেশের অন্যতম প্রধান জনপ্রিয় চামড়াজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান এপেক্স। গ্রাহকদের সর্বশ্রেষ্ঠ সেবা প্রদানের লক্ষ্যে ব্র্যান্ডটি এবার তার ওয়েবসাইট নতুন করে সাজিয়েছে, যা উন্নত কার্যকারিতার সঙ্গে গ্রাহকদের জন্য আরো সহজ ও সুবিধাজনক হবে।
গ্রাহকদের মানসম্পন্ন পণ্য ও সেবা প্রদানের জন্য এরই মধ্যে সুনাম অর্জন করেছে এপেক্স। নতুন অপটিমাইজ করা ওয়েবসাইটটির উন্নত বৈশিষ্ট্য এবং প্রযুক্তিগুলো ভোক্তার জন্য নিশ্চিত করবে নিরবচ্ছিন্ন পণ্য অনুসন্ধান, পণ্যের দ্রুত সরবরাহ, নিরাপদ পেমেন্ট, কার্যকরী অর্ডার নোটিফিকেশন, একটি সুবিন্যস্ত অর্ডার লাইফসাইকেল এবং নিরাপদ রেজিস্ট্রেশন ও সাইনইন সুবিধা৷ ওয়েবসাইটটির চমৎকার নেভিগেশন সিস্টেমের মাধ্যমে চাহিদা অনুযায়ী জুতা খুঁজে পাওয়া এখন আগের চেয়ে সহজ হবে।
আরও পড়ুন: কানাডার ভিসা পুনরায় চালু করছে ভারত
অপরদিকে, ওয়েবসাইটের ব্যাকএন্ডের নতুন ফিচারগুলো এপেক্সকে শক্তিশালী কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, রিয়েল টাইম ইনভেন্টরি আপডেট, মূল্য নির্ধারণ এবং অর্ডার ম্যানেজমেন্টের পাশাপাশি উন্নত কর্মক্ষমতার সমন্বয়ে ভোক্তার জন্য নির্বিঘ্ন সেবা প্রদান করতে সক্ষম করবে। সে সঙ্গে ডেলিভারি টিমের সাহায্যে এক্সপ্রেস ডেলিভারি দ্বারা দেশের ৬৪টি জেলায় দ্রুত ডেলিভারি নিশ্চিত করবে এপেক্স।
এছাড়া এপেক্সের সব স্টোর ওয়েবসাইটের সঙ্গে সংযুক্ত থাকার মাধ্যমে ওয়েবসাইটটিকে দেশের বৃহত্তম অমনিচ্যানেল প্লাটফর্ম হিসেবে পরিণত করবে। সুতরাং গ্রাহকরা সব আউটলেটের যৌথ স্টক থেকে বিস্তৃত কালেকশন উপভোগ করতে পারবেন। গ্রাহক তাদের পছন্দের পণ্যগুলো কাছের আউটলেট থেকে অর্ডার করার সুযোগও পাবেন। ফলে সবাই এখন সহজেই বিস্তৃত পণ্য পরিসর থেকে নিজেদের পছন্দ অনুযায়ী জুতা বেছে নেয়ার পাশাপাশি হাইপার-লোকাল অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
-B