এক্স-এ করা যাবে অডিও- ভিডিও কল

মনিটর অনলাইন  Date: 27 February, 2024
এক্স-এ করা যাবে অডিও- ভিডিও কল

সাধারণ ব্যবহারকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অডিও এবং ভিডিও কলের সুবিধা চালু করতে যাচ্ছে। গত বছর এই সুবিধা শুধুমাত্র এক্সের প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু করা হয়েছিল।

এক্স অফিসিয়াল পেজে বলা হয়েছে, ফিচারটি কিছুদিনের মধ্যে সব এক্স অ্যাকাউন্টধারী ব্যবহার করতে পারবে। তবে এ ক্ষেত্রে কলের উভয় পক্ষকেই অন্তত: একবার নিজেদের মধ্যে সরাসরি বার্তা আদান-প্রদান করতে হবে।

এবিষয়ে কথা বলেছেন কোম্পানিটির প্রকৌশলী এনরিক বারাগান। তিনি জানান, গত বছর প্রাথমিকভাবে আইওএস ব্যবহারকারীদের জন্য আডিও-ভিডিও কলের সুবিধা চালু করা হয়েছিল। তবে এই সুবিধা শুধুমাত্র ফি প্রদান করা ব্যবহারকারীরাই পেতেন। 

নতুন ফিচারটি ঘোষণা করার সময় বারাগান যোগ করেন, এখন থেকে ব্যবহারকারীরা চাইলে অ্যাপে থাকা সবার কাছ থেকেই কল রিসিভের সুবিধা পেতে পারেন। এ সুবিধা ব্যবহারে জন্য অ্যাপের মেনুতে গিয়ে স্বয়ংক্রিয় অডিও ও ভিডিও কলের বাটনে চাপ দিতে হবে। যার ফলে ব্যবহারকারীর ফলো করা অ্যাকাউন্ট থেকে কল রিসিভ করার সুবিধা মিলবে। 

-B

Share this post



Also on Bangladesh Monitor