বাংলাদেশ পুলিশে চালু হচ্ছে এভিয়েশন উইং

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 24 November, 2021
বাংলাদেশ পুলিশে চালু হচ্ছে এভিয়েশন উইং

দ্রুত সময়ে দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশে চালু হচ্ছে এভিয়েশন উইং। 
এ উইংয়ে যুক্ত হবে দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার। গত ১৯ নভেম্বর জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের সঙ্গে বাংলাদেশ পুলিশের এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ পুলিশের কর্মকর্তারাই পরিচালনা করবেন এভিয়েশন উইং। পুলিশ কর্মকর্তারাই পাইলট হিসেবে চালাবেন হেলিকপ্টার। ইতোমধ্যে তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের অংশ হিসেবেই সহকারী পুলিশ সুপার (এএসপি) মুশফিকুল হক চন্দন এবং এএসপি শরীফ সারোয়ার হোসেন মঙ্গলবার প্রথমবারের প্লেনও উড়ান    বলে এক সংবাদ সম্মেলনে পুলিশ সদর দফতর জানায়।
প্রথমবারের মতো প্রশিক্ষক ছাড়া উড্ডয়ন এবং অবতরণ করে পাইলট হওয়ার বাধ্যতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা।
এর আগে পুলিশের সক্ষমতা বাড়াতে গত ১৯ নভেম্বর রাশিয়া থেকে জিটুজি প্রক্রিয়ায় দুটি হেলিকপ্টার কেনার চুক্তি করে বাংলাদেশ। এতে ব্যয় হয় ৪২৮ কোটি ১২ লাখ ৪৯ হাজার টাকা। 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হেলিকপ্টার দুটি পুলিশের হাতে আসায় অনেক সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে অন্যতম হলো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দুর্গম ও দূরবর্তী অঞ্চলে পুলিশ সদস্যদের পরিবহন, সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন সক্ষমতা বৃদ্ধি, জরুরি পরিস্থিতিতে অগ্নিনির্বাপণ, রসদ ও কার্গো পরিবহন, এরিয়াল পেট্রোলিং, ভিআইপি-গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জরুরি গমনাগমনে সহায়তা এবং মেডিকেল ইভাকুয়েশন।
 

Share this post



Also on Bangladesh Monitor