ঢাকাঃ দেশের জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন বাজুস ফেয়ার-২০২৫ আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চতুর্থবারের মতো এই মেলা আয়োজন করতে যাচ্ছে। রাজধানীর ৩০০ ফিটে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে তিন দিনের এই মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বাজুস মেলা।
এবারের বাজুস মেলায় ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলায় প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। তবে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রবেশে কোনো টিকিট লাগবে না।
বাজুসের আশা, বাজুস ফেয়ার ২০২৫-এর মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষ জুয়েলারিশিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে অবগত হবেন।
পাশাপাশি দেশের স্বর্ণশিল্পীদের তৈরি আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি আন্তর্জাতিক বাজারে আরো প্রসার লাভ করবে।
-B