পাকিস্তানিদের জন্য ভিসা নিয়মে পরিবর্তন আনলো বাংলাদেশ

-মনিটর অনলাইন Date: 09 December, 2024
পাকিস্তানিদের জন্য ভিসা নিয়মে পরিবর্তন আনলো বাংলাদেশ

ঢাকাঃ পাকিস্তানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এখন থেকে সরাসরি ভিসার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। এর ফলে পাকিস্তানের নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা প্রক্রিয়া সহজ হলো।

সোমবার (২ ডিসেম্বর)দেশটির নাগরিক ও বংশোদ্ভূতদের জন্য ২০১৯ সালে জারি করা ভিসা সহজিকরণ স্মারকপত্রটি বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে, এখন থেকে দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র লাগবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে পাকিস্তানি নাগরিক অথবা পাকিস্তানি বংশোদ্ভূত যেকোনো দেশের নাগরিকদের ভিসা সহজীকরণের লক্ষ্যে সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারিতে জারিকৃত স্বারকপত্রটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

এতে আরও বলা হয়, এর ফলে বর্ণিত নাগরিকগণের ভিসার আবেদন বিদেশে বাংলাদেশ দূতাবাস বা মিশন সরাসরি নিষ্পত্তি করতে পারবেন।

-B

Share this post



Also on Bangladesh Monitor