স্বাধীনতা দিবসের আলোকসজ্জায় প্রথম বিমান বাংলাদেশ

মনিটর রিপোর্ট Date: 10 November, 2023
স্বাধীনতা দিবসের আলোকসজ্জায় প্রথম বিমান বাংলাদেশ

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন সংস্থাসমূহের মধ্যে আলোকসজ্জায় প্রথম স্থান অধিকার করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এ ছাড়াও মহান বিজয় দিবস-২০২২ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে আলোকসজ্জায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।

আরও পড়ুন: বছরের প্রথমার্ধে এমিরেটস গ্রুপের রেকর্ড আয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং সচিব মোকাম্মেল হোসেনের কাছ থেকে মঙ্গলবার উক্ত পুরস্কার গ্রহণ করেন বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও যুগ্মসচিব মো. ছিদ্দিকুর রহমান।

-B

Share this post



Also on Bangladesh Monitor