আজ থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট Date: 05 September, 2021
আজ থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচল শুরু

অবশেষে বাংলাদেশ ও ভারতের মধ্যে আকাশপথে পুনরায় যোগাযোগ আজ থেকে শুরু হয়েছে। এয়ার বাবল চুক্তির আওতায় এর আগে তিন দফায় বাংলাদেশের সঙ্গে ভারতের আকাশপথে চলাচল শুরুর তারিখ পেছায়।
গতকাল শনিবার বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মাফিদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব ধরনের যাত্রীর ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা সরকারি কেন্দ্র থেকে সম্পন্ন করতে হবে। দুই দেশের নিয়ম অনুসারে যাত্রীরা কোয়ারেন্টিনে থাকবেন।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, আজ ঢাকা-কলকাতা রুটে বিমানের প্রথম ফ্লাইট যাবে।
করোনা মহামারির মধ্যে গত বছরের অক্টোবরে ভারতের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় বিমান চলাচল শুরু হয়েছিল। তবে করোনাভাইরাস মহামারিতে ভারত বিপর্যস্ত হয়ে পড়লে চলতি বছরের এপ্রিলে বন্ধ হয় বিমান চলাচল।
 

Share this post



Also on Bangladesh Monitor